শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

‘শেখ মুজিব’কে জাতির পিতা মনে করেন না অন্তর্বর্তী সরকার

  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৫১ Time View

শেখ মুজিবুর রহমানকে অন্তর্বর্তী সরকার জাতির পিতা মনে করেন না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

বঙ্গবন্ধুকে আপনারা জাতির পিতা মনে করেন কি না- প্রশ্নে উপদেষ্টা নাহিদ বলেন,‘আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্টভাবে ক্ষমতায় ছিল। মানুষের ভোটাধিকার হরণ ও গুম-খুন করে এবং গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। কাজেই তারা কাকে জাতির পিতা বললো, তারা কোন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করলো, নতুন বাংলাদেশে সেটার ধারাবাহিকতা থাকবে না।’

নাহিদ ইসলাম বলেন,আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে চাচ্ছি। ফলে ইতিহাসের প্রতি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আনতে হবে।তিনি বলেন, ‘ভোটবিহীন সরকারেরই কোনো বৈধতা নেই। সে সময়ে অনেক কিছু করা হয়েছে। সবগুলোকে পুনর্গঠন ও পুনর্মূল্যায়ন করা হবে।’বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে কি না এই সরকার- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই না।’

তাহলে আমাদের কোনো জাতির পিতা থাকবে না, প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে বহু মানুষের অবদান রয়েছে। আমাদের ইতিহাস কিন্তু কেবল ৫২-তেই শুরু হয়নি। আমাদের বৃটিশবিরোধী লড়াই আছে, ৪৭ ও ৭১-এর লড়াই আছে, ৯০ ও ২৪ আছে। আমাদের অনেক ফাউন্ডিং ফাদারস রয়েছেন। তাদের লড়াইয়ের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি।’

উপদেষ্টা বলেন, ‘যেসব জাতীয় দিবস বাতিল করা হচ্ছে, সেগুলো চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ। ফ্যাসিস্ট আচরণ ছিল সেটা। সরকার মনে করেছে, সেগুলো অগুরুত্বপূর্ণ, তাই বাতিল করা হচ্ছে। গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন করে দিবস আসতে পারে বলেও জানান তিনি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category