বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

‘ভারতীয় চিনি’ ছিনতাইয়ের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার

  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৭৪ Time View

সিলেটের ওসমানীনগরে ট্রাকভর্তি ভারতীয় চিনি ছিনতাই করতে গিয়ে স্থানীয় জনতা ও পুলিশের হাতে ধরা পড়েছেন মহানগর বিএনপির দুই নেতা।একই সঙ্গে চিনি চোরাচালানের সঙ্গে জড়িত আরও চারজনকে আটক করা হয়েছে।রোববার মধ্যরাতে সিলেট-ঢাকা মহাসড়কের সাদিপুর সেতু এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

এ ঘটনার পর রাতেই ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে সিলেট মহানগর বিএনপি।ভারতীয় চিনি ছিনতাইয়ের চেষ্টার দায়ে আটক ও বহিষ্কৃত বিএনপি নেতারা হলেন- মহানগরীর ২৫নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমার বারখলা রুপালি আবাসিক এলাকার মৃত ছানা মিয়ার ছেলে মো. সোলেমান হোসেন সুমন (৪২) এবং ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ভার্থখলার সোনালি আবাসিক এলাকার মৃত দিলু মিয়ার ছেলে মো. আবদুল মান্নান (৪৩)।
এছাড়া চোরাচালানে জড়িত থাকার অভিযোগে আটককৃতরা হলেন- সিলেট সদর উপজেলার বটেশ্বরের মলাই টিলার মনির আহমদ (৩২), জৈন্তাপুরের বাঘের খালের তোফায়েল আহমদ (২৬), একই এলাকার মো. শাহীন আহমদ (২৫) ও গোয়াইনঘাটের ফতেহপুর তৃতীয় খণ্ডের নজরুল ইসলাম (৪২)।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আরাফাত জাহান চৌধুরি জানান, সাদিপুর সেতুর সামনে থেকে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ভারতীয় চিনি ভর্তি একটি ট্রাক, দুটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল। এদের মধ্যে চোরাচালানের সঙ্গে জড়িত চারজন এবং চিনির চালান ছিনতাইয়ের চেষ্টার দায়ে দুইজন আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category