শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Title :

মেট্রোরেলে ইন্টার্নশিপ, মিলবে মাসিক ভাতা ও সনদ

  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৫৯ Time View

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ২০২৪-২০২৫ অর্থবছরে ৬ মাস মেয়াদি ইন্টার্নশিপের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। ৬ মাস মেয়াদের এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন অ্যাপিয়ার্ড (ফলাফলে অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা) শিক্ষার্থীরাও।

ইন্টার্নশিপের সময়ে প্রার্থীদের ভাতা প্রদান করা হবে। উচ্চশিক্ষায় পড়ুয়া শিক্ষার্থীদের সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার নীতিমালা-২০২৩-এর গেজেট অনুযায়ী শিক্ষার্থীরা ইন্টার্নশিপের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
পদের নাম: ইন্টার্নশিপ

ইন্টার্নশিপ ভাতা:

ইন্টার্নশিপ চলাকালীন মাসিক ১০,০০০ টাকা হারে ইন্টার্নশিপ ভাতা প্রদান করা হবে। ইন্টার্নশিপ শেষে সনদ প্রদান করা হবে তবে ভবিষ্যতে এই সনদ দিয়ে  চাকুরি ক্ষেত্রে কেউ কোন সুবিধা পাবে না।

আবেদনের যোগ্যতা:

১.আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে;
২.স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; অথবা,
৩.অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েও আবেদন করা যাবে। তবে প্রার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে
৪. স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে
৫. একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন
৬. আবেদনকারী অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগদাতার অনাপত্তি সনদ দাখিল করতে হবে।

আবেদন যেভাবে:

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। এই আবেদনপত্র পূরণের পর দরকারি কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল প্রশাসনিক ভবন, লেভেল-৫, এমআরটি লাইন ৬ ডিপো, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা ১২৩০ বরাবর পাঠাতে হবে এ আবেদন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ নভেম্বর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category