শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

ফ্যাসিবাদের পতন হলেও এখনো ভারতীয় আধিপত্যবাদের পতন হয়নি:মাহমুদুর রহমান

  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৫৬ Time View

দেশে ফ্যাসিবাদের পতন হলেও এখনো ভারতীয় আধিপত্যবাদের পতন হয়নি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।তিনি বলেন, ‘শেখ হাসিনা একাত্তরের একটা বয়ান তৈরি করে ক্ষমতায় টিকে ছিলেন। তাঁর এই বয়ান তৈরিতে ভারতীয় আধিপত্যবাদের ভূমিকা রয়েছে। যে কোনোভাবে এর বিরুদ্ধে জয়ী হতে হবে।

এ জন্য বাঙালি মুসলমানের বয়ান তৈরি করতে হবে। বাঙালি মুসলমানের নিজস্ব সংস্কৃতির বয়ানের মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটবে এবং ভারতীয় আধিপত্যবাদের পতন হবে।’

জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে ‘স্বৈরাচারের ১৬ বছর’ শীর্ষক কার্টুন প্রদর্শনী। গতকাল সকালে এর উদ্বোধন করেন মাহমুদুর রহমান। সেখানেই তিনি এসব কথা বলেন।

ছাত্রজনতার আন্দোলন ও আত্মত্যাগের দুটি উদ্দেশ্য ছিল জানিয়ে মাহমুদুর রহমান বলেন, ‘আমার ধারণা, এর একটি ছিল স্বাধীনতা অর্জন করা। আরেকটা ছিল সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা।’ তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশে শেখ মুজিব ফ্যাসিবাদের প্রতীক।

আলহামদুলিল্লাহ শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং সে তার প্রভুর দেশ ভারতে আশ্রয় নিয়েছে। ভারত ছাড়া তার আর কোথাও যাওয়ার জায়গা ছিল না।’ বাংলাদেশের অধিকাংশ পত্রিকার মালিক এবং সম্পাদক ভারতের দালাল বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category