শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

৪৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন

  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে আটজন নিহতের ঘটনায় পৃথক আট হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের ৪৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলাগুলোর সুষ্ঠু তদন্তের জন্য তাকে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা তার জামিন আবেদন নামঞ্জুর ভিন্ন ভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে সাকিব হাসান নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় মামুনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ইমন হোসেন গাজী নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ইরফান ভুইয়া নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মুনতাসির রহমান নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়াও ভ্যানচালক সুজন নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রফিকুল ইসলাম নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মাহমুদুল হাসান জয় (১৪) নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় এই সাবেক আইজিপির পাঁচদিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।নিউমার্কেট থানার হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৩ সেপ্টেম্বর রাতে আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যার অভিযোগে করা মামলায় পরদিন তার আট রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাজধানীর চানখারপুল এলাকায় মোহাম্মদ ইসমামুল হক নামে এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গত ২৪ সেপ্টেম্বর তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category