বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

নারায়ণগঞ্জে কালির বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

নারায়ণগঞ্জের কালির বাজারের মসলা পট্টিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনের খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে বাজারের মসলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে অন্যান্য দোকানে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত সাড়ে ১২টা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনের লেলিহান শিখা দেখে নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, কালিবাজারে মসলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category