বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

আগামী ২৪ দিন পার্বত্য দুই জেলা ভ্রমণ নয়

  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৭৫ Time View

আগামী ২৪ দিন পার্বত্য খাগড়াছড়ি ও রাঙামাটি ভ্রমণ না করতে পর্যটকদের অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

রোববার বিকালে দুই জেলার জেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করে। জেলা প্রশাসন বলছে, আগামী ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই দুই জেলা ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছে।

সাম্প্রতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

বলেন, ‘আগামী ২৩দিন পর্যটকদের খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিরুৎসাহিত করা হলো। পাহাড়ের চলমান পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত।’

অন্যদিকে, বান্দরবানের জেলা প্রশাসন জানায়, অনিবার্য কারণবশত বান্দরবান জেলায় আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২৪ দিন পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

অনিবার্য কারণের কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষে নিহত হয় ৩ জন। সে সময় লারমা স্কয়ারে অগ্নিসংযোগে অন্তত ১২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

দীঘিনালার এ সংঘর্ষ পরে রাঙামাটি ও বান্দরবানেও ছড়িয়ে পড়ে।

এরপর গত ১ অক্টোবর খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এসব ঘটনাকে কেন্দ্র করে দুইটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রামের বিভাগীয় কমিশন ও খাগড়াছড়ি জেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category