বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু

  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৭৫ Time View

বগুড়ায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার জয়লা আলাদি বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন–জয়লা আলাদি গ্রামের মাওলা বক্সের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (১৭) ও খানপুর ইউনিয়নের আবু তালেবের ছেলে মোরসালিন (১৬)। তারা দুইজন স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আহতরা হলেন- জয়লা আলাদী গ্রামের আশরাফের ছেলে রাসেল, আকতারের ছেলে মেরাজুল, নুরুল ইসলামের ছেলে রানা, জহুরুলের ছেলে রুস্তম, সাত্তারের ছেলে সিহাব, রাকিব ও কামরুল।

এলাকাবাসী জানান, জয়লা আলদী গ্রামে বাঙালি নদী থেকে ড্রেজার দিয়ে তুলে রাখা বিশাল এলাকা জুড়ে বালু-মাটির স্তুপের ওপর দুপুরে বেশ কিছু কিশোর ফুটবল খেলছিল। এ সময় আকাশে কালো মেঘ দেখা যায় এবং বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে থাকে। এসময় বজ্রের আঘাতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় আরও একজনের মৃত্যু হয়।

শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, মোরছালিন নামের একজন কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত অন্যান্যদের অবস্থা গুরুতর না হওয়ায় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জিয়ারুল ইসলাম বলেন, বজ্রপাতে দুই বন্ধু নিহত হয়েছেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category