রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগের সা. সম্পাদকসহ গ্রেপ্তার ৫

  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. এম এ আফজল সহ ৫ নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।

জেলা আওয়ামী লীগের সম্পাদক ছাড়া অন্য গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক একেএম সামসুল ইসলাম খান মাসুম,তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক মোতাহার ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.এম এ আফজলকে বুধবার সকালে তার নিজ বাসা থেকে, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়ত করিম অমি ও ধর্ম বিষয়ক সম্পাদক একেএম সামসুল ইসলাম খান মাসুমকে বুধবার রাতে তাদের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে র‍্যাব,পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।পরে তাদেরকে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এসব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম। তিনি জানান,আটককৃতদের আজ আদালতে তোলা হবে।

এদিকে বুধবার রাতে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক মোতাহার ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকিকে গ্রেপ্তার করেছে পুলিশ, র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।বুধবার রাতে তাদের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে তাড়াইল থানায় হস্তান্তর করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের আজ সকালে জেলা আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category