রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

চাঁপাইনবাবগঞ্জে পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

সারাদেশে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ৪টি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নে একযোগে ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর রোগের ২য় ডোজ টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আওতায় চাঁপাইনবাবগঞ্জ  পৌরসভার ১২ নং ওয়ার্ডের চরমোহনপুর এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইয়ামিন আলী।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন- ২০৩০ সালের মধ্যে  দেশকে পিপিআর মুক্ত করার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের অর্থায়নে এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১ লাখ ৬০ হাজার, শিবগঞ্জ উপজেলায় ২লাখ ২৩ হাজার, গোমস্তাপুর উপজেলায় ১ লাখ ৩৩ হাজার, নাচোল উপজেলায় ৮০ হাজার ও ভোলাহাট উপজেলায় ৪৫ হাজার ছাগল ও ভেড়াকে বিনামূল্যে ২য় ডোজ টিকা প্রদান করা হচ্ছে। ১ অক্টোবর থেকে শুরু হয়ে টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।

খামারি ও জনসাধারণকে এলাকাভিত্তিক ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্পে উপস্থিত হয়ে নিজেদের ছাগল ও ভেড়ায় টিকা প্রদানের আহ্ববান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category