বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

দুই সচিবকে ওএসডি, দুই মন্ত্রণালয়ে নতুন সচিব

  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

একজন সিনিয়র সচিবসহ দুই সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা হলেন- সুরক্ষাসেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম শেখ।সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. এ কে এম মতিউর রহমানকে পদোন্নতি দিয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

বিআরটিএ চেয়ারম্যানসহ ৬ অতিরিক্ত সচিবকে ওএসডি
বাংলাদেশ সড়ক পরিবহণ অথরিটি (বিআরটিএ)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) গৌতম চন্দ্র পালসহ ৬ অতিরিক্ত সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাকি ৫ কর্মকর্তা হলেন- বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো.  জিল্লুর রহমান চৌধুরি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব এ, কে, এম শামীম আক্তার, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুবের রহমান।

পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষে নতুন মহাপরিচালক নিয়োগ
এদিকে, বাংলাদেশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষে নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে৷ এ পদে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. আব্দুর রহিম খানকে নিয়োগ দেওয়া হয়েছে৷ আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন সিনিয়র সহকারী সচিব মোহম্মদ মামুন শিবলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category