বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

আবারও রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীপুত্র জ্যোতি

  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় আশুলিয়া এলাকায় কারখানার মেকানিক্যাল হেলপার আশরাফুল ইসলাম হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৯ সেপ্টেম্বর) আদালতে হাজির করে জ্যোতির সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলামের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্ট বিকেল তিনটা ১০মিনিটে আশুলিয়ার বাইপাইল এলাকায় ২ থেকে ৩ হাজার ছাত্র জনতা আন্দোলন করতে থাকে। এ সময় আসামিদের নির্দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হঠাৎ দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি বর্ষণ করতে থাকে। একপর্যায়ে আশরাফুল ইসলাম পালাতে গিয়েও তাদের আক্রমণের মুখে পড়ে নিহত হন।

এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামকে প্রধান আসামি করে ৪১ জনের নামে মামলা দায়ের করেন নিহতের ভাই নাসির উদ্দিন। এ মামলায় জ্যোতি ২ নম্বর এজাহারনামীয় আসামি।

গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে জ্যোতিকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। পরে আশুলিয়া থানার হত্যাচেষ্টার অভিযোগে করা এক মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category