বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

অস্ত্র উদ্ধারে কাউকে ছাড় নয়, যার কাছে আছে সেই সন্ত্রাসী:চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেছেন, অস্ত্র উদ্ধারে আমাদের আরও গুরুত্ব দিতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। এখানে দলমত বিবেচনা করা হবে না। যার কাছে অস্ত্র আছে সেই সন্ত্রাসী। সুতরাং এ বিষয়ে কোন ছাড় নয়।

বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বলেন, সামনে শারদীয় উৎসব। এটা নিয়ে কোথাও কোনো ধরনের মিথ্যা গুজব ছড়ানো বা কোন ধরনের মিথ্যা প্রচারণার সুযোগ দেওয়া হবে না। সনাতন ধর্মাবলম্বীদের উৎসব তারা যেন শান্তিপূর্ণভাবে, নির্দ্বিধায়, নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে পালন করতে পারে।

বৃহস্পতিবার ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।সভায় সভাপতিত্ব করেন স্থানীয় জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।বলেন, আইনশৃঙ্খলাবাহিনী থেকে শুরু করে সরকারি- বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ব্যক্তিগত পর্যায় পর্যন্ত সকলকে সহযোগিতা করতে হবে। এছাড়া জেলা প্রশাসক, বিজিবি এবং সেনাবাহিনীও এখন মাঠে আছে, সবাই সম্মিলিতভাবে কাজ করবে। তারা পূজামণ্ডপগুলো দেখবে। একইভাবে উপজেলা প্রশাসনও উপজেলা পর্যায়ে কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category