বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ভারতের সঙ্গে নীরবতার দিন শেষ হয়ে গেছে: পানিসম্পদ উপদেষ্টা

  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

পরিবেশ, বন ও জলবায়ু এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওনা হাসান বলেছেন, ভারতের সঙ্গে নীরবতার দিন শেষ হয়ে গেছে, সরকারি পর্যায়ে যদি কোন নীরবতা থেকে থাকতো, নিষ্ক্রিয়তা থেকে থাকতো সেই সময়টা এখন আর নেই।

রোববার সকালে ফেনীর পরশুরাম উপজেলার মীর্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক কেটে দেওয়া বল্লারমুখ বাঁধ পরিদর্শনে এসে পানিসম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও অংশ। জনগণের টাকা দিয়ে সমস্যা দেখতে এসেছি। জনগণের নিকট জানতে এসেছি, তারা কী সমাধান চায়। স্থানীয় জনসাধারণ বলেছে প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেয়ায় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ সময় তার সঙ্গে ছিলেন- ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

এরপর তিনি ফেনী নদীর ভেঙে যাওয়া মুছাপুর রেগুলেটর পরিদর্শনে রওনা করেন।

এছাড়া বিকালে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাম্প্রতিক বন্যা ও ভাঙন রোধে করণীয় শীর্ষক গণশুনানীতেও অংশ নিবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category