বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বাগেরহাটে দুই চিকিৎসকের বিরুদ্ধে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালের নানা অনিয়মের জের ধরে দুপক্ষের বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে।

একটি পক্ষ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালে সামনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়ের অপসারণের দাবিতে ২৫-৩০ জন লোক ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধন করেছেন।

এতে নেতৃত্ব দেন নব রেজিস্ট্রিকৃত ইবতেদায়ি মাদরাসার শিক্ষক মশিউর রহমান ও শিক্ষক তোফাজ্জল হোসেন।

মানববন্ধনে তারা বলেন, করোনাকালীন সময়ে হাসপাতালে ১৫-২০ জন স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ওই স্বেচ্ছাসেবকদের জন্য মাথাপিছু ৫৮ হাজার করে সম্মানির টাকা বরাদ্দ করে সরকার। বর্তমান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শর্মী রায় ওই টাকা স্বেচ্ছাসেবকদের না দিয়ে আত্মসাৎ করেছেন।

এ সম্পর্কে ডা. শর্মী রায় বলেন, করোনাকালীন সময়ে তিনি এখানে দায়িত্বে ছিলেন না। যখন দায়িত্বে এসেছেন তখন অফিসে পাওয়া তালিকা অনুযায়ী সম্মানির টাকা বিতরণ করা হয়েছে।

শর্মী রায় অভিযোগ করে আরও বলেন, এই হাসপাতালের সাবেক কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করেছেন।

অপরদিকে এ অভিযোগ অস্বীকার করে ডা. কামাল হোসেন মুফতি বলেন, কারা কি কারণে মানববন্ধন করেছেন তা তার জানা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category