বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

এলেঙ্গায় চিপস কারখানাকে ভোক্তা অধিকারের ১০ হাজার টাকা জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

টাঙ্গাইলে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকিমূলক অভিযান চালিয়ে কালিহাতী উপজেলার এলেঙ্গায় একটি চিপস কারখানাকে বিভিন্ন অভিযোগে ১০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে উপজেলার এলেঙ্গায় একটি তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধ প্রক্রিয়ায় বিভিন্ন ব্রান্ডের মোড়কে চিপস তৈরি করা, চিপসে আয়োডিন বিহীন লবণ ব্যবহার করা, নোংরা পরিবেশ থাকায় ফাতেমা ফুড প্রোডাক্টসকে প্রশাসনিক ব্যবস্থায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠান তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ স্বীকার করে ভবিষ্যতে সংশোধন হবেন মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করেন।

এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে চলার অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।

এ তদারকিমূলক অভিযানে সহায়তা করেন জেলা পুলিশের একটি টিমসহ সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি জেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন, কালিহাতী উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর।

জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট অধিদপ্তর জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category