রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫, অবসরে ৬৫ বছর করার প্রস্তাব

  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং অবসরের বয়সসীমা ৬৫ বছর করতে প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) যুগ্মসচিব মো. সাজজাদুল হাসান স্বাক্ষরিত মন্ত্রিপরিষ বিভাগের সাধারণ অধিশাখা থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে সরকারি চাকরিতে প্রবেশে ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন হতে প্রাপ্ত পত্র এইসঙ্গে প্রেরণ করা হলো।’

চিঠিতে আরও বলা হয়েছে, ‘বর্ণিত বিষয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধি সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করতে দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে চাকরি প্রার্থীরা। গত সরকারের আমলে এ নিয়ে সংসদে আলোচনাও হয়েছে। তবে এটি বাস্তবায়ন করার কোনো সিদ্ধান্ত হয়নি।

তখন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা না বাড়ানোর কারণ ব্যাখ্যা করে বলা হয়েছে, চাকরি থেকে অবসরের বয়সসীমা ৫৭ বছর থেকে বাড়িয়ে ৫৯ করায় বর্তমানে শূন্য পদের সংখ্যা কমে গেছে। তাই চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হলে শূন্য পদের বিপরীতে চাকরিপ্রার্থীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। ফলে নিয়োগের ক্ষেত্রে আরও বেশি প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে। বয়সসীমা বাড়ানো হলে ৩০ বছরের বেশি বয়সীরা সরকারি চাকরিতে আবেদনের সুযোগ পাবেন সত্যি, কিন্তু তা একই সঙ্গে ৩০ বছরের কম বয়সী চাকরিপ্রার্থীদের মধ্যে হতাশা সৃষ্টি করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category