বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ফরিদপুরে অস্ত্র মামলায় ছাত্রলীগ নেতার ১৭ বছরের কারাদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. লুৎফর মোল্লাকে (৩৫) অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

ফরিদপুর জজকোর্টের আইনজীবী অ্যাড. শাহ মো. আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি লুৎফর মোল্লা জেলার ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী এলাকার মৃত. গিয়াসউদ্দিন মোল্লার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ জানুয়ারি রাত ৮ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাজারের একটি জুতার দোকানের সামনে থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ লুৎফর মোল্লাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই)মো. জুয়েল মিয়া বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেন। পরে পুলিশ এ ঘটনা দীর্ঘ তদন্ত শেষ অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেন।

এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী নবাব আলী মৃধা বলেন, এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category