রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

রাষ্ট্র সংস্কারের জন্য আগে নিজের সংস্কার প্রয়োজন: ড. শফিকুল ইসলাম মাসুদ

  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

রাষ্ট্র সংস্কারের জন্য আগে মানুষ হিসেবে, নাগরিক হিসেবে নিজের সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেছেন, সোনার বাংলার জন্য আগে সোনার মানুষ তৈরি করতে হবে। সোনার মানুষ তৈরি করতে জামায়াতে ইসলামী কাজ করছে। নৈতিকতা, আদর্শ ও চরিত্রবান নাগরিক তৈরি করার সেরা সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার সকালে রাজধানীর হাজারীবাগ পূর্ব থানা জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলাম ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব হবে না উল্লেখ করে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জাহেলিয়াত বা অন্ধকার যুগে মানুষ যখন আলো খুঁজছে তখন মানুষ আল্লাহর বিধানের দিকে কুরআনের পথে ধাবিত হয়েছে। এজন্যই আলোর পথ খুঁজে পাওয়া গেছে। তাই কুরআনের পথে ফিরে আসলেই বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি আদর্শ রাষ্ট্র।

তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য আন্দোলন করে না, জামায়াতে ইসলামী আন্দোলন করে ইসলামের সু-মহান আদর্শের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য।

ড. মাসুদ বলেন, একটি চক্র রয়েছে যারা প্রচার করে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জঙ্গিবাদে দেশ ধ্বংস হয়ে যাবে। জামায়াতের এই নেতা চ্যালেঞ্জ দিয়ে বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জঙ্গিমুক্ত বাংলাদেশ হবে। জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো তন্ত্রমন্ত্র নেই।জামায়াতে ইসলামী কুরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

ছাত্র-জনতার বিপ্লব আল্লাহর সাহায্য ও বিজয় উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ নিজে কুরআনে বলেছেন- যখন আমার সাহায্য ও বিজয় তোমরা পাবে তখন মানুষ দলে দলে তোমাদের দিকে ছুটবে। আজকে মানুষ জামায়াতে ইসলামীর দিকে ছুঁটছে দেখে অনেকেই হতাশায় ভুগছে। তাদেরকে আল্লাহর বাণী বিশ্বাস করার আহ্বান জানিয়ে ড. মাসুদ বলেন, জামায়াতে ইসলামী মনে করে এখন মহাসমাবেশ করার সময় নয়, এখন ছাত্র-আন্দোলনে শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং আহত ভাই-বোনদের চিকিৎসাসহ সার্বিক খোঁজ-খবর রাখতে হবে। আর জামায়াতে ইসলামী সেটাই করছে।ড. মাসুদ উপস্থিত দায়িত্বশীলদের জনগণের পাশে থাকার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শুরা সদস্য ও হাজারীবাগ পূর্ব থানা আমির শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং হাজারীবাগ পূর্ব থানা সেক্রেটারি হাসান আল বান্নার পরিচালনায় অনুষ্ঠিত ইউনিট দায়িত্বশীল সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও হাজারীবাগ-কামরাঙ্গীচর জোনের পরিচালক প্রফেসর নুর নবী মানিক, সহকারী পরিচালক শরিফ উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আবদুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আবদুল বারী আকন্দ ও আশরাফুল ইসলাম ফারুক।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম সান্টু, ইঞ্জিনিয়ার এনামুল হক, মো. ইউসুফ খান, আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার মামুন অর রশিদ, দেলোয়ার হোসেন, মোহাম্মদ ফয়সাল, আশিকুর রহমান প্রমুখ নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category