রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

বরিশালে ফের টিয়ারসেল ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

বরিশালে আবারও একটি অব্যবহৃত টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড পাওয়া গিয়েছে।এর ২ দিন আগে একটি টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়। দ্বিতীয় বারের মতো টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো নগরীজুড়ে।

বুধবার দুপুরে নগরীর ফরেস্টার বাড়ির পোল এলাকায় ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের ভিতরে টিয়ারসেল হ্যান্ড গ্রেনেডটি পাওয়া যায়।

মেইল প্রসেসিং সেন্টার অফিসের পরিচ্ছন্নতাকর্মী জনি হেলাল জানান, সকালে অফিসের ঘাস ও লতাপাতা পরিষ্কার করতে গিয়ে টিয়ারসেল হ্যান্ড গ্রেনেডটির সন্ধান পান তিনি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা ৯৯৯ এ খবর দেয়।পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে এসে অবস্থান নেন।

এর আগে গত সোমবার একইভাবে আরও একটি টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেয়া হয়।স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন জানান, গত ৪ আগস্টে ফরেস্টার বাড়ির পোল এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা ডাক বিভাগের পোস্টাল কলোনির ভিতরে ঢুকে পড়ে। সেখানে থেকে রাস্তায় পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশও জবাবে টিয়ারগ্যাস ছোড়ে। হয়ত সেই সংঘর্ষের সময় টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের ভিতরে থেকে যায়। ২ দিন আগেও একটি টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়।২ দিনের ব্যবধানে একই জায়গায় পরপর ২টি টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড পাওয়ায় আতঙ্কিত সবাই।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাফিছুর রহমান বলেন, সেনাবাহিনীর গ্রেনেড ডিসপোজাল টিম এসে এ বিষয়ে ব্যবস্থা নিবে। এর আগে যে একটি টিয়ারসেল হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছিল। এ এলাকায় আরও কিছু পাওয়া যায় কিনা খুঁজে দেখা হচ্ছে। টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড পাওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।  টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড গুলো কাদের এ বিষয়ে জানতে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category