রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

৪৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৪৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও ২৫টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা গেটে বন্ধের নোটিশ দেখতে পান। এতে কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ করেন।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানাগুলো হলো- ভারচুয়াল বটয়ম, মন্ডল নিটওয়্যারস লিমিটেড, সিগমা ফ্যাশনস লিমিটেড, হা-মীম গ্রুপ, ক্রসওয়্যার ইন্ডান্ট্রিজ লিমিডেট, জিন্স প্রোডিউসার লিমিটেড, অরুনিমা গ্রুপের অরুনিমা স্পোর্টসওয়্যার লিমিটেড এবং ডিএমসি অ্যাপারেলস লিমিটেড, এস এম নিটওয়্যারস লিমিটেড, আগামী অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেডসহ আরও ৩৫টি পোশাক কারখানা।

শ্রমিকরা জানান, শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে টানা কয়েক দিন ধরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কয়েক দফায় বসলেও কোনো ফলপ্রসূ সিন্ধান্ত হয়নি। এতে শ্রমিকদের ক্ষোভে কয়েক দিন কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। পরে আজকে সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পায় বলে জানান শ্রমিকরা।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, নবীনগর-চন্দ্রা মহাসড়কে বেক্সিমকো পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। তাছাড়া কোথাও বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category