বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব চীনের হোম জয় সকস্

  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব করেছে চীনের হোম জয় সকস্।

ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সঙ্গে গত ৮ সেপ্টেম্বর এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করেছে বেপজা।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং হোম জয় সকস্ বাংলাদেশ কোম্পানি লিমিটেড- এর ব্যবস্থাপনা পরিচালক মি. ফু ওয়েনলং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ. ন. ম. ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ. স. ম. জামশেদ খোন্দকার, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ. এস. এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হোম জয় সকস্ বাংলাদেশ কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫কোটি মার্কিন ডলার বিনিয়োগে একটি মোজা ও তৈরি পোশাক প্রস্তুতকারী কারখানা স্থাপন করবে। চীনা প্রতিষ্ঠানটি বার্ষিক ১০ কোটি জোড়া মোজা, ১০ কোটি পিস টাইটস, ১০ কোটি পিস নারীদের অন্তর্বাস, ৫ কোটি মিলিয়ন পিস বাচ্চাদের নীট পোশাক তৈরি করবে। প্রতিষ্ঠানটিতে ৪ হাজার ৯শ’ ৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশে বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করায় হোম জয় সকস্-কে ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। তিনি আশা প্রকাশ করেন এই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল বেপজার সর্ববৃহৎ উদ্যোগ। হোম জয় সকস্সহ এ পর্যন্ত মোট ৩৩টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে যাদের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ মোট ৭৬৮ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার। তন্মধ্যে, তিনটি শিল্প প্রতিষ্ঠান তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। -বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category