বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

৫ আগস্টের পর চিহ্নিত একটি দল চাঁদাবাজি শুরু করেছে : ফয়জুল করিম

  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ৫ আগস্টের পর চিহ্নিত একটি দল লুটপাট, খুন-খারাবি ও চাঁদাবাজি শুরু করেছে। আগামীতে দেশের মানুষ চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর পৌরসভার বালুর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ফয়জুল করিম বলেন, ‘এতদিন কী করেছে তারা? এখন তারা ফেস্টুন দিয়ে রাস্তাঘাট ভরে ফেলেছে। আপনাদের কী শক্তি আছে তা আমরা জানি। জীবনভর পরের মাথায় নুন রেখে বরই খাওয়ার দল।’

বিএনপিকে ‘সুবিধাবাদী দল’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আন্দোলন করবো আমরা আর ক্ষমতায় যাবেন আপনারা? এটা হতে দেওয়া যাবে না। আগামীতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, খুনিদের বাংলাদেশের মাটিতে স্থান দেওয়া হবে না।’শরীয়তপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি তোফায়েল আহমাদ কাশেমীর সভাপতিত্বে এবং সাইফুল ইসলামের সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম আল-আমিন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লোকমান হোসেন, ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা শওকত আলী, মানিক মিয়া সরদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category