রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে আযমীর বক্তব্য ব্যক্তিগত:জামায়াত সেক্রেটারি

  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ব্রিগেডিয়ার আযমী জামায়াতের কোনো সদস্য না, তিনি জাতীয় সংগীত নিয়ে যা বলেছেন, সেটি তার ব্যক্তিগত বিষয়, এই বক্তব্যের ব্যাখ্যার দায় জামায়াতে ইসলামের না।

রোববার ( ৮ সেপ্টেম্বর)  দুপুরে রংপুর নগরীর কেরানী পাড়া ওয়েস্টার্ন কুজিন সম্মেলন কক্ষে আয়োজিত বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচন নিয়ে গোলাম পরওয়ার বলেন, এখনও নির্বাচন কথা বলার সময় হয়নি, সময় হলেই তারা জাতীয় নির্বাচন নিয়ে কথা বলবেন।

আন্দোলনে শহিদের প্রকৃত সংখ্যার বিষয়ে তিনি বলেন, এখনও মরদেহ পাওয়া যাচ্ছে এবং অনেকে চিকিৎসাধীন মারা যাচ্ছে, সুতরাং এর প্রকৃত সংখ্যা আরও পরে পাওয়া যাবে।

এর আগে রংপুর জেলা ও মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ১৬ শহিদের পরিবারের সদস্যদের মধ্যে ২ লাখ টাকা করে ৩২ লাখ টাকা প্রদান করে জামায়াতে ইসলাম। তারা বলেন, এর আগেও শহিদদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে তাদের দল।

জামায়াত সেক্রেটারি আরও বলেন, এখন বড় চ্যালেঞ্জ হলো দেশের সংস্কার। গেল ১৫ বছরে রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। সংবিধানের সংস্কার, ইলেকশন কমিশনের সংস্কার এবং আমাদের যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সবগুলো দলীয়করণ হয়েছিল। সেগুলোর সংস্কার করতে হবে।

১৫ বছরের এসব জঞ্জাল সাফ করতে দীর্ঘ সময় লাগবে। অন্তর্বর্তী সরকারের জন্য সব সংস্কার সম্ভব না হলেও নিরপেক্ষ নির্বাচন করতে যেগুলো করা দরকার এখন সেটি বড় চ্যালেঞ্জ। এই সংস্কারগুলো করে একটি নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

এ সময় মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, জামায়াতের জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি ওবায়দুল্লাহ সালাফী,মহানগর শিবিরের সেক্রেটারি নুরুল হুদাসহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category