বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

যশোর সীমান্ত থেকে ৬ কোটি টাকা মূল্যের ৬ মাদক উদ্ধার

  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিজিবির অভিযানে ৬ কোটি টাকা মূল্যের ৬ বোতল মাদক এলএসডি উদ্ধার করা হয়েছে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, শুক্রবার দুপুরে বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে ২০০ গজ দক্ষিণে রেললাইনের পাশে একটি ব্যাগে মাদকের এই চালানটি পাওয়া যায়।

সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ‍‍`মাদকের একটি চালান নিয়ে আসা হচ্ছে‍‍` এমন গোপন সংবাদের ভিক্তিতে বেনাপোল বিওপির একটি টহলদল আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় রেললাইন দিয়ে সন্দেহভাজন এক ব্যক্তি একটি ব্যাগ হাতে পাঁয়ে হেঁটে আসছিলেন। পূর্বে থেকে অবস্থান নেওয়া বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে হাতের ব্যাগ ফেলে মাদক পাচারকারী দৌড়ে পালিয়ে যায়।

পরে উদ্ধারকৃত ব্যাগের ভেতর ৬ বোতল এলএসডি ১৮ পিস ক্লোভ-জি ক্রিম ও ১৯ পিস স্কিন সাইন ক্রিম পাওয়া যায়।

আটক এলএসডির বাজার মূল্য ৬ কোটি ২৪ লাখ টাকা, ক্লোভ-জি ক্রিমের বাজার মূল্য ৫ হাজার ৪০০ টাকা এবং স্কিন সাইন ক্রিমের বাজার মূল্য ৫ হাজার ৭০০ টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category