বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ছাত্র আন্দোলনে হতাহতদের সহায়তা দিবেন শায়খ আহমাদুল্লাহ

  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ Time View

বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সহায়তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লিখেছেন, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের জন্য আমাদের ঘোষিত ১০ কোটি টাকার মহাপ্রকল্প চলমান আছে। এই প্রকল্পে এখন পর্যন্ত এক হাজার ২৮৩ জন আহতকে ৩ কোটি ৬৫ লাখ ১৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। শীঘ্রই সহায়তার পরিমাণ ৪ কোটির ঘর স্পর্শ করবে ইনশাআল্লাহ।

‘চোখের আলো হারানো, পঙ্গুত্ব বরণকারীদের জন্য ২ কোটি এবং নিহতদের পরিবারের জন্য ২ কোটি ও উপার্জনে অক্ষম ব্যক্তিদের স্বাবলম্বীকরণ প্রকল্পে ২ কোটি টাকা ব্যয়ের কাজ আমরা শুরু করেছি।’

শায়খ আহমাদুল্লাহ আরও লিখেছেন, যাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে, তাদের ট্রাঞ্জেকশড ডিটেইলসহ বিস্তারিত বিবরণ আগামী সপ্তাহে পোস্ট করা হবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category