রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি, সবাইকে ঘরে থাকার অনুরোধ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু তথ্য মন্ত্রণালয়ের আইন আরও যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী বন্ধুকে বিয়ে করার কারণ জানালেন মৌসুমী হামিদ নিরাপত্তার অজুহাতে জনগণ থেকে দূরত্ব তৈরি করবেন না: প্রধানমন্ত্রী ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী

সচিবালয়ের সামনে আনসারদের হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু

  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

রাজধানীর সচিবালয়ের সামনে গত ২৫ আগস্ট রাতে আনসার সদস্যদের হামলায় আহত মো: শাহিন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: ফারুক।

চাকরি জাতীয়করণের দাবিতে গত ২৫ আগস্ট দিনভর সচিবালয় ঘেরাও করে রাখার পর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়িয়েছিলেন আনসার সদস্যরা। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছিলেন।

মারা যাওয়া শাহিনের ছেলে হাসান আহমেদ রাজধানীর কবি নজরুল কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

তিনি জানান, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের কাজ করছিলেন, পরে রাতে শিক্ষার্থীদের সাথে সচিবালয়ের সামনে যান। তার বাবা রেন্ট-এ-কারে গাড়ি চালান। তিনি সচিবালয়ের সামনে আছেন জেনে তাকে নিতে তার বাবা সেখানে আসেন। এ সময়ে তার বাবা সংঘর্ষের মাঝে পড়েন। আনসারদের মারধরে তিনি আহত হন। সেদিন রাতে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। নয় দিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category