শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না সরকার:প্রধান উপদেষ্টা

  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৯১ Time View

অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

শনিবার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গা পূজায় কেউ যাতে নৈরাজ্য করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে ইসলামি দলগুলোর প্রতি এসময় আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তী সরকার। তারই প্রেক্ষিতে আজ রাজনৈতিক দলগুলো সাথে মতবিনিময় সভায় বসলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় চার সপ্তাহ পর রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করেছেন ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময় শুরু হয়। চলবে রাত ৮টা পর্যন্ত।

সিরিজ মতবিনিময়ের প্রথমেই সাতটি ইসলামি দল অংশ নিয়েছে। সেগুলো হলো খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, হেফাজতে ইসলামী, জমিয়তে উলামে ইসলামী, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন এবং নেজামী ইসলাম।

এরপর একই দিনে ধাপে ধাপে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ জাসদ, ১২ দলীয় জোট, গণফোরাম এবং জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বুঝে নেয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগকে বাদ রেখে অন্যান্য দল ও সেনাবাহিনী আলোচনা করে এই সরকার গঠনের সিদ্ধান্ত নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category