শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

৭ ইসলামী দলের নেতাদের সঙ্গে বৈঠকে ড. ইউনূস

  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৯৫ Time View

বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আলোচনায় বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩১ আগস্ট) বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত উপদেষ্টার কার্যালয় যমুনায় এ বৈঠক চলবে। এরই অংশ হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন ৭টি ইসলামী দলের নেতারা।

এ দিন বিকাল ৩টার দিকে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন এবং নেজামে ইসলামের নেতারা প্রবেশ করেন।

বাংলাদেশ খেলাফত মজলিশের নেতৃত্ব দিচ্ছেন দলটির আমীর মাওলানা ইউসুফ আশরাফ। তাঁর প্রতিনিধি দলে রয়েছেন—মহাসচিব মাওলানা মামুনুল হক ও যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন। হেফাজতে ইসলামের নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মাওলানা সাজেদুর রহমান। তাঁর সঙ্গে আছেন আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা মুনীর হোসেন কাশেমী।

জানা গেছে, খেলাফত মজলিশের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ। জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন চরমোনাই পীর মাওলানা রেজাউল করীম।

এদিকে, সন্ধ্যা ৭টা থেকে জাতীয় পার্টির সঙ্গে মতবিনিময় হওয়ার কথা রয়েছে। তবে আজ বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category