রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে হাসনাত আব্দুল্লাহ

  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View

আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে এ তথ্য জানান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।তিনি বলেন, আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আজ দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আমরা মূলত এখানে জনসমাগম নিয়ন্ত্রণ করতে পারছি না। ওনার আসলে বিশ্রাম দরকার। ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে। এখানে জনসমাগম কমছে না, এজন্য তাকে আমরা সিএমএইচে পাঠিয়েছি।

রোববার (২৫ আগস্ট) রাজধানীর সচিবালয়ে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হন।আহতদের মধ্যে পাঁচজন আনসার সদস্য ও বাকিরা শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category