সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সাবেক এমপি কাজী সালিমুল হক কারাগার থেকে মুক্তি পেলেন

  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৬২ Time View

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের দণ্ডাদেশপ্রাপ্ত মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ওরফে কাজী কামাল ঢাকা কেরানীগঞ্জ কারাগার থেকে বৃহস্পতিবার রাতে মুক্তি পেয়েছেন।

তিনি দীর্ঘ সাত বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন।

জানা গেছে, ১৯৫১ সালে মাগুরায় জন্ম গ্রহণ করেন কাজী সালিমুল হক কামাল। তিনি একজন বাংলাদেশি ব্যবসায়ী (জিকিউ গ্রুপের মালিক) ও রাজনীতিবিদ। কাজী সালিমুল হক কামাল পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদে মাগুরা-২ আসনের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আসামি কাজী সালিমুল হক কামালের জামিন উপলক্ষ্যে মাগুরা থেকে একাধিক নেতাকর্মী দুইদিন ধরে কেরানীগঞ্জ কারাগারের সামনে সমবেত হন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি লাভ করেন।

কারাগার থেকে বেরিয়ে গুলশানে নিজের বাসভবন যান তিনি।

মাগুরা থেকে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে রাতে বক্তব্য প্রদান করেন তিনি। বক্তব্যে সাবেক এই এমপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রথমত উন্নত চিকিৎসার জন্য আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। বিগত সাত বছর চিকিৎসা করাতে দেয়নি তারা। চিকিৎসার পরপরই মাগুরা যাব ইনশাআল্লাহ, সবার সাথে বসবো, সময় দিবো, কথা হবে, এখন আপনারা এলাকায় যান দল গোছান। আর কোন বিশৃঙ্খলা করবেন না, এগুলো আমাদের বিএনপির পক্ষ থেকে দেখতে হবে এটা আমাদের দায়িত্ব। দলের যেন বদনাম না হয়।

এ সময় উপস্থিত ছিলেন আমিনুর রহমান খান পিকুল সদস্য মাগুরা জেলা বিএনপি, আক্তার হোসেন মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব, রেজা ঢালি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য, মোহাম্মদ আলম মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, মিজানুর রহমান মানিক জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category