সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

আরও ৫ উপদেষ্টা যুক্ত হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারে

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৬৬ Time View

অন্তর্বর্তীকালীন সরকারে আরও পাঁচজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব জয়নাল আবেদিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে, নতুন কতজন উপদেষ্টা হবেন, সেটা তিনি জানাননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ‌৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন।

অন্য ১৬ জন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টনের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অধীনে এখন ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। নতুন করে পাঁচজন শপথ নিলে অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা হবেন ২২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category