সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শেখ হাসিনার শাস্তির দাবিতে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ

  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৬৮ Time View

বিডিআর বিদ্রোহ, হেফাজতের আলেম, সাগর – রুনি ও ইলিয়াস আলীসহ বিগত ১৭ বছর ধরে বিএনপি ও সমমনা দলের হাজার হাজার নেতা-কর্মী গুম-খুন এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে হাজার হাজার প্রাণ কেড়ে নেয়ার সরাসরি নির্দেশদাতা স্বৈরাচারী শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল।

বুধবার (১৪ আগষ্ট) দুপুরে শহরের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এক সমাবেশে মিলিত হয়।

এর আগে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে গোপালগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন।

বুধবার সকালে শহরের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয় নেতা-কর্মীরা।

সেখানে অবস্থান নিয়ে শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। দুটি কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান, যুগ্ম আহ্বায়ক এ্যাড. কাজী আবুল খায়ের, সদস্য এ্যাড. মো. তৌফিকুল ইসলাম, কে এম বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুর কবির দারা, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্র দল সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. ইমরুল হোসেন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য সচিব মাহামুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল কবির বিপ্লব, জেলা জাসাসের আহ্বায়ক জাকারিয়া ইসলাম ধিরাজ, যুগ্ম আহ্বায়ক মাসুদ মোল্লা, সদর যুব দলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব বিল্লাল হোসেন, পৌর যুব দলের সদস্য সচিব মারুফ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

সকল আন্দোলন সংগ্রামে বিএনপি দেশের মানুষের সাথে থাকবে উল্লেখ করে বক্তারা বলেন, বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে আমরা সকল ধরনের কর্মসূচি পালন করছি। তিনি সকল নেতা-কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যদি কেউ দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করে তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশে থেকে তাদের উপর যেন কেউ অত্যাচার নির্যা তন চালাতে না পারে তার দিকে সজাগ দৃষ্টি রাখতেও নির্দেশনা দিয়েছেন তারেক রাহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category