সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

মহেশপুর সীমান্তে অবৈধ ভারতীয় পুলিশ সদস্য গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৬৫ Time View

ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত অবৈধভাবে প্রবেশের  অপরাধে ভারতীয় এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

গ্রেপ্তারকৃত আসামি হলেন– ভারতীয় নাগরিক ও তামিল নাড়ুর (পুলিশ সদস্য)  এসএসআই (SSI)পি. জন সেলভারাজ (৫২)।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে গত ২২ মার্চ  মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক উক্ত ভারতীয় পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।পরে গত ১৩ জুন আদালত হতে জামিন প্রাপ্ত হয়ে পলাতক থাকে।

গত ১২ আগস্ট রাত ১১টার দিকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তনের চেষ্টাকালে মহেশপুর ব্যাটালিয়ন বিজিবি‍‍`র সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে।

১৩ আগস্ট (মঙ্গলবার) গ্রেপ্তারকৃত ভারতীয় পুলিশ সদস্য এর বিরুদ্ধে মামলা দায়ের করে  ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

পরে ঝিনাইদহ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত তাকে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category