সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ: ড. আব্দুল মঈন

  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৬৬ Time View

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগে দীর্ঘ ১৬ বছর পর নরসিংদীর পলাশে বিএনপির বিজয় ও শান্তি মিছিলে পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। এ বিজয় ১৮ কোটি মানুষের জয়।

শুক্রবার বিকালে উপজেলার শহীদ ময়েজউদ্দিন সেতুর টোল প্লাজা থেকে বিএনপির ব্যানারে অনুষ্ঠিত মিছিলের এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন প্রজন্মের অনুরোধ করবো আপনারা ঠান্ডা মাথায় এগিয়ে চলুন। নিয়মনীতি শৃঙ্খলা ন্যায় নীতির ভিত্তিতে বাংলাদেশ গড়তে হবে। এখানে অন্যায় আবদার চলবে না। অচিরেই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয়ার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় মিছিলটিতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন দিয়ে অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, অ্যাডভোকেট কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু ও প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমন্বয়ক হাজী জাহিদ, পৌরসভা বিএনপির সভাপতি এম. এ সাত্তার, সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু মহি উদ্দীন চিসতিয়া, ঘোড়াশাল পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন মোল্লা, সদস্য সচিব শাহিন-বিন-ইউসুফ, যুগ্ম আহ্বায়ক  শরিফুল ইসলাম পিন্টু, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নজমুল হোসেন ভুইঁয়া সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন, ছাত্রদলের সাবেক সভাপতি মো. মোস্তাক আহম্মেদ ভুইঁয়া, সাবেক সাধারণ সম্পাদক মুকবুল মোর্শেদ রতন, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, সাবেক পলাশ শিল্পাঞ্চাল কলেজ ছাত্রদলের সভাপতি নয়ন মিয়া, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ, সদস্য সচিব আরিফ ও পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র দলের আহ্বায়ক আখলাক হোসেন প্রমুখ।

বিজয় ও শান্তি মিছিল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত দোয়া এবং আহত সকল বীর ছাত্রদের দ্রুত সুস্থতা কামনা করাসহ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category