শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে এস এম মুনীর

  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৭৯ Time View

অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীর। আগামী ৩০ জুলাই পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

গত বুধবার (২৪ জুলাই) তিনি এ দায়িত্ব পান। আগামী ৩০ জুলাই পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

আইন মন্ত্রণালয়ের সার্কুলারে বলা হয়েছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন ৩০ জুলাই পর্যন্ত সিঙ্গাপুরে অবস্থান করবেন। এ সময়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।

২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। বর্তমানে তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তিনজনের মধ্যে এস এম মুনীর জ্যেষ্ঠ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category