শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

চীনে শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে নিহত ১৬

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৯১ Time View

চীনের একটি শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের একটি শপিং সেন্টারে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, জিগং শহরের একটি হাই-টেক জোনের একটি ১৪ তলা ভবনে আগুন ছড়িয়ে পড়েছিল। সে সময় ঘন ধোঁয়ায় আশেপাশের এলাকা ঢেকে যায়।

রাতভর উদ্ধার অভিযান চালানোর পর স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর তিনটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, নির্মাণকাজ থেকেই আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে এখনো তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category