সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

রাজপথে জবি শিক্ষার্থীরা: গুলিবিদ্ধ-৪

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৬৯ Time View

কোটা সংস্কার আন্দোলনকারীদের উপরে গতকাল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।পরবর্তীতে আন্দোলনকারীরা শাঁখারি বাজার পৌঁছালে অতর্কিত হামলার শিকার হয়। দুই গ্রুপের সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে।

এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস, ১৭ ব্যাচের অন্ত, ১৭ ব্যাচের শিক্ষার্থী অনিকসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষকদের একটি প্রতিনিধি দল গুলিবিদ্ধদেরকে দেখতে হাসপাতালের দিকে রওয়ানা হয়েছেন।

কিন্তু আন্দোলনকারীরা পরবর্তীতে বাঁধা পেরিয়ে তাঁতিবাজার মোড়ে গিয়ে অবস্থান নেয়।পরবর্তীতে শিক্ষার্থীরা তাঁতিবাজার মোড় থেকে আবার ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এসে অবস্থান নেয়।বর্তমানে বিভিন্ন স্লোগানে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক।

এসময় জবি শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দিয়েছে কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আমরা কয়েকজন মিলে বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম ।এমন সময় যখন আমরা লক্ষ্মীবাজার অবস্থান করি তখন ভিক্টোরিয়া পার্ক থেকে কিছু সংখ্যক ছাত্রলীগের গুন্ডা,এবং টোকাই  তাদের হাতে ছিল রামদা, বন্দুক এসব নিয়ে আমাদের দিকে ধাওয়া করে ।তখন আমরা নিজেদের প্রটেক্ট করার জন্য অন্য গলি দিয়ে ক্যাম্পাসের দিকে রওনা হই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category