শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

প্রশ্নফাঁস: রেলের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ

  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৮৭ Time View

বাংলাদেশ রেলওয়ের ‘উপ-সহকারী প্রকৌশলী’ পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ করেছেন দুই শতাধিক চাকরিপ্রার্থী। এ সময় তারা গত ৫ জুলাই অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানান।

মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের সামনে এ বিক্ষোভ শুরু করেন তারা। দুপুর ১টার দিকে তারা সেখান থেকে চলে যান।শিক্ষার্থীদের তিনটি দাবি হলো- গত ৫ জুলাইয়ের পরীক্ষা বাতিল করে পুনরায় নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে, প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে এবং উপ-সহকারী প্রকৌশলী পদে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে।

আন্দোলনরত চাকরিপ্রার্থীরা জানান, রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ সম্পন্ন করা হয়। এতে প্রিলির প্রশ্নফাঁস করলেই সহজে চাকরি পাওয়া যায়। এজন্য একটি চক্র এ পরীক্ষার প্রশ্নফাঁস করে নিয়োগ বাণিজ্য চালিয়ে আসছেন। বিসিএসের মতো এ নিয়োগেও প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিলে প্রশ্নফাঁস ও তদবির বাণিজ্য কমবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category