সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

১০টি নতুন বিমান কিনতে চায় সরকার: বিমানমন্ত্রী

  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৬৭ Time View

আগামী ২ মাসের মধ্যে নতুন বিমান কেনার প্রক্রিয়া সম্পন্ন হবে। বাংলাদেশ সরকার ১০টি নতুন বিমান কিনতে চায়, তবে আপাতত ৪টি বিমান কেনা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। রোববার (৭ জুলাই) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

বিমানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বোয়িং কেনার বিষয়ে আলোচনা করেছে। এয়ারবাস থেকেও ভাল প্রস্তাব এসেছে। বোয়িং কেনা না কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে কোন প্রভাব পড়বে না বলেও জানান মন্ত্রী।

ফারুক খান আরও বলেন, অতীতে একটি ব্রিটিশ ও আমেরিকান কোম্পানির মধ্যে বাংলাদেশে পণ্য বিক্রি নিয়ে এত প্রতিযোগিতা দেখিনি। আমরা এই দুইটার মধ্যে যেখান থেকে ভালো প্রস্তাব পাবো সেখান থেকে নেব। এটা ঠিক যে এয়ারবাস নিয়ে আমাদের অনেক ভালো অফার আছে।

এ সময় পিটার হাস বলেন, সিভিল অ্যাভিয়েশন খাতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category