শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

কিশোরগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ

  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৮১ Time View

কিশোরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে শহরের রথখোলা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।

সমাবেশ শুরু পূর্বেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে দলীয় নেতাকর্মীরা।এ সময় তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি নানা স্লোগান দেয়।

সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।সেই সাথে তাকে বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়ে সুচিকিৎসার দাবি জানানো হয় সমাবেশ থেকে।

এ সময় সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহ-সভাপতি রুহুল আমিন আকিল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা যুবদলের পল্লি উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সুজন সহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category