শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বরিশালে ছয় ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজ মালিককে জরিমানা

  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৯৩ Time View

বরিশালে একটি কোল্ড স্টোরেজে প্রায় আড়াই লাখ ডিম দীর্ঘদিন ধরে মজুদ রাখায় ৬ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পাশাপাশি ট্রেড লাইসেন্স ছাড়া কৃষি পণ্য মজুত রাখার অপরাধে কোল্ড স্টোরেজ মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারুখ আলম শান্তনু।

একইসাথে ফার্মের মুরগি ডিম আজকের মধ্যে এবং হাঁসের ডিম আগামী এক সপ্তাহের মধ্যে মজুদ ডিম বাজারে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরীর হাটখোলার খান কোল্ড স্টোরেজে এ অভিযান চালানো হয়।

দীর্ঘদিন ধরে হিমাগারে ডিম রেখে বাজারে সংকট তৈরি করায় ৬ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা ও হিমাগার খালি করে ডিম বিক্রি করার শর্ত দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলার সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও ইন্দানী দাস।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বরিশাল শহরে কৃত্রিম সংকট তৈরি করতে দীর্ঘদিন ধরে হিমাগারে ডিম মজুদ রেখেছিলেন ব্যবসায়ীরা। আমরা যৌথ অভিযান পরিচালনা করে সত্যতা পাই। আমরা দেখতে পাই, গত মার্চ মাস থেকে হিমাগারে প্রায় আড়াই রাখেন বেশি ডিম মজুদ করে রাখা হয়েছে আর এখন অধিক লাভে সেই ডিম ধীরে ধীরে বিক্রি করছে যা আইনের বিরোধী।

মজুদ রাখায় বাজারে ডিমের কৃত্রিম সংকট দেখা দেয়ায় ডিমের দাম বৃদ্ধি পাচ্ছে জানিয়ে তিনি বলেন, তাই সতর্কতামূলক শর্তসাপেক্ষে ৬ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও সব ডিম বাজারে বিক্রি করার জন্য বলা হয়েছে। অন্যথায় পুনরায় অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category