শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

দিনাজপুরে ৪৩২ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১০২ Time View

দিনাজপুর শহরে সম্প্রতি কালবৈশাখি ঝড়ে ৪৩২ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে প্রধানমন্ত্রীর উপহার (চাল) বিতরণ করা হয়েছে।

রোববার সকালে দিনাজপুর পৌরসভা মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির আওতায় সম্প্রতি কালবৈশাখি ঝড়ে ১২টি ওয়ার্ডের ৪৩২ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে প্রধানমন্ত্রীর উপহার (চাল) বিতরণ করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল।

এ সময় উপস্থিত ছিলেন- শহর সমাজসেবা অফিসার ও ট্যাগ কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, পৌর কাউন্সিলর আশ্রাফুজ্জামান বাবু, জাহাঙ্গীর আলম, রেহাতুল ইসলাম খোকা, মতিবুর রহমান বিপ্লব, আল মামুন রশিদ প্রমুখ।

প্রসঙ্গত, গেল (৩০ মে) বৃহস্পতিবার গভীর রাতে দিনাজপুরে কলবৈশাখি ঝড়ে ব্যাপক তাণ্ডব চালিয়ে দোকান-বাড়ি-গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় সড়কে গাছ ও বিদ্যুতের পিলার ভেঙে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়ে যায় শহরের কয়েকশ বাড়ি-দোকানঘরের টিনের চালা। ঝড় থেমে গেলে স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সাথে নিয়ে ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন শেষে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী তুলে দেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category