সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

গফরগাঁওয়ে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৬৮ Time View

ময়মনসিংহের গফরগাঁওয়ে সমবয়সীদের সাথে ব্রহ্মপুত্র নদে ডুব সাঁতার খেলতে গিয়ে মাছুম বিল্লাহ (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিয়ার চড় ভাটিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মাছুম বিল্লাহ ওই এলাকার ছাইদুল ইসলামের ছেলে ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী।

জানা যায়, মাছুম বিল্লাহ কয়েকজন সমবয়সীদের সাথে সকালে চরআলগী ইউনিয়নের নিধিয়ার চড় ভাটিপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে ডুব সাঁতার খেলছিলো। একপর্যায়ে সে ডুব দিয়ে পানিতে নিখোঁজ হয়। সমবয়সীরা দীর্ঘ সময় তাঁর কোন সারা-শব্দ না পেয়ে বাড়িতে গিয়ে স্বজনদের খবর দেয়। পরে খবর পেয়ে স্বজনরা এসে তাঁর লাশ দীর্ঘ এক ঘণ্টা খোঁজাখুঁজির পর পানি থেকে উদ্ধার করে।

সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মুনসুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, মাদ্রাসার শিক্ষার্থী ছুটির দিনে সমবয়সীদের সাথে ব্রহ্মপুত্র নদে খেলতে গিয়ে ডুবে মারা যায়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category