শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে উপহার পাঠালেন শেখ হাসিনা

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৭৭ Time View

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর ড. মানিক সাহার জন্য আম, ইলিশ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২ টার সময় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য এসব উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপহার হিসেবে ২০টি কার্টুনে করে ৪০০ কেজি হাড়িভাঙ্গা জাতের আম, ৫০ কেজি ইলিশ মাছ ও ৫০ কেজি মিষ্টিসহ মোট ৫০০ কেজি উপহার সামগ্রী  ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য পাঠানো হয়।

এ সময় সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশের পক্ষ থেকে উপহার সামগ্রী গুলো গ্রহণ করেন ত্রিপুরা নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও আল আমিন।

উপহার সামগ্রীগুলো বন্দরে সি এন্ড এফ ক্লিয়ারেন্স কাজ করেন শোয়েব ট্রেড  ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকার মো: রাজিব ভুঁইয়া।

উপহার হস্তান্তরকালে সীমান্তের শূন্য রেখায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এস এম রাহাতুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার,স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাপ্পি। ইমিগ্রেশন ইনচার্জ মো: খাইরুল আলম, ৬০ বিজিবি আইসিপি হাবিলদার মো. রহুল আমিন। আগরতলা কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট  দিব্যেন্দু ভৌমিক।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসের প্রথম সচিব রেজাউল হক বলেন, আজ একটি খুশির দিন,বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য আম ইলিশ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন।

বাংলাদেশের ও ত্রিপুরা যে সম্পর্ক সেইটি কিন্তু ১৯৭১ সালের আগে থেকেই  সহমর্মিতা ও সহাবস্থান বজায় আছেন। এইটার মাধ্যমে ভারত-বাংলাদেশের যে গভীর সম্পর্ক সেইটি আরও মজবুত হবে ও ত্রিপুরার সাথেও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রীগুলো আমরা ত্রিপুরা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category