শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

৫ হাজার কোটি টাকা ভ্যাট পরিশোধ করল পেট্রোবাংলা

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৮৬ Time View

পাঁচ হাজার কোটি টাকা বকেয়া ভ্যাট এনবিআরকে পরিশোধ করল জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংস্থা পেট্রোবাংলা। এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ ভ্যাটকে চালানের মাধ্যমে এ টাকা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।

পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, অর্থ মন্ত্রণালয় থেকে দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের বকেয়া পরিশোধ করার সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে এলটিইউ ভ্যাটকে ৫ হাজার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। জ্বালানি আমদানি বাবদ দায় মেটাতে অর্থ মন্ত্রণালয় থেকে ২৫ বছর মেয়াদি ঋণ নেয়া হচ্ছে।

এদিকে এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, পেট্রোবাংলা ও পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসির কাছে শুল্ক, ভ্যাট ও কর মিলিয়ে পাওনা প্রায় ৫৫ হাজার কোটি টাকা। এর মধ্যে পেট্রোবাংলার কাছে এলটিইউ‍‍`র পাওনা প্রায় সাড়ে ২২ হাজার কোটি।

কর্মকর্তারা জানান, আয়কর ও আমদানি শুল্কবাবদ দুই সংস্থার কাছে পাওনা ৩০ হাজার কোটি টাকা। ৫ হাজার কোটি টাকা পরশোধের পর আরও প্রায় ৫০ হাজার কোটি টাকা বকেয়া থাকল বিপিসি ও পেট্রোবাংলার। বুক এডযাস্টমেন্টের মাধ্যমে দীর্ঘদিন ধরে বকেয়া পরিশোধে আলোচনা করছিল দুপক্ষ। তবে গত মে মাসে বকেয়ার একটি অংশ নগদ পরিশোধের সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category