শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বাংলাদেশকে ১১৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে কোরিয়া

  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৯৪ Time View

বাংলাদেশে সামাজিক সুরক্ষা টেকসই ও জোরদার এবং কাজের পরিধি বাড়াতে এ খাতে এক হাজার ১৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া।সোমবার (২৪ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকার এবং কোরিয়া এক্সিম ব্যাংকের মধ্যে ঋণচুক্তি সই হয়েছে।

দ্বিতীয় স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলেন্স প্রোগ্রামের আওতায় ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে কোরিয়া। প্রতি ডলার সমান ১১৭ টাকা ৫১ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ দাঁড়ায় এক হাজার ১৭৫ কোটি টাকা।

ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং কোরিয়া এক্সিম ব্যাংকের নির্বাহী পরিচালক হওয়াং কিওয়াইওন ঋণ চুক্তিতে সই করেন।

কোরিয়া সরকার কোরিয়া এক্সিম ব্যাংকের মাধ্যমে ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে নমনীয় ঋণ সহায়তা দিয়ে আসছে। এ ঋণচুক্তির আওতায়ও নমনীয় সুদে ঋণ দেওয়া হবে। যার বার্ষিক সুদের হার মাত্র ১ শতাংশ এবং ঋণ পরিশোধকাল মোট ২৫ বছর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category