শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

পুকুরে মিলল তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ

  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৮৯ Time View

চট্টগ্রামের রাউজান উপজেলায় পুকুর থেকে তানহা আকতার (৯) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় রাউজান উপজেলার ৭নং রাউজান সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আদর্শ গ্রাম প্রকাশ গুচ্ছগ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, তানহা তার দাদার খোঁজে ঘর থেকে বের হয়েছিল। তাদের বসতঘরের কয়েকশ ফুট দূরত্বে বাড়ির সামনের পুকুরে পা ধুঁতে দেখেছিলেন শাহানারা বেগম নামে স্থানীয় এক নারী। এর আধঘন্টাপর তানহাকে খুঁজতে বের হন তার মা ইয়াছমিন আকতার। পুকুরে ভাসতে দেখেন তানহার জুতা।

এরপর সবাই পুকুরে নেমে তল্লাশি করলে তানহার লাশ পাওয়া যায়। পরে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানহা রাউজান সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আদর্শ গ্রাম প্রকাশ গুচ্ছ গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী মো. মাহাবুবুল আলমের মেয়ে এবং শমসের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category