শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

সংবাদ সম্মেলন করে বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৯১ Time View

কমিটি গঠনে বাণিজ্য, আওয়ামীলীগের সাথে আতাতকারী ও অযোগ্যদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগে ইন্দুরকানীতে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৩৬ সদস্যের মধ্যে ২২ নেতাকর্মী কমিটি থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২০জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ইন্দুরকানী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগ করেন। পদত্যাগ পত্রে ২২ জনের স্বাক্ষর থাকলেও এ সময় ৮ জন উপস্থিত ছিল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ শিকদার। লিখিত বক্তব্যে তারা জেলা ও উপজেলা কমিটির বিরুদ্ধে কমিটি গঠনে উৎকোচ গ্রহণ, আওয়ামীলীগের সাথে আতাতকারী ও দীর্ঘদিন দলে নিস্কৃয়দের কমিটিতে স্থান দেয়ার অভিযোগ আনেন। উদাহরণ হিসাবে তারা বালিপাড়া ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব আব্দুল জলিল ২ বছর আগেও দলের সাথে যুক্ত ছিলেন না এবং শহিদুল ইসলাম বাবুল দলে নিষ্ক্রিয় হলেও তাকে আহ্বায়ক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক এম আহসানুল ছগির, আবুল কালাম আজাদ, সদস্য দুলাল ফকির, নুরুজ্জামান নাদিম, আবুল কালাম খান।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ হোসেন বলেন, নিয়ম অনুসারে জেলা ও উপজেলার নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই তিনটি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। বাকি দুটি ইউনিয়ন প্রক্রিয়াধীন আছে।

পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামাল লাভলু বলেন, “কারা পদত্যাগ করেছে এবং কি কারণে করেছে তা জানি না। কপি হাতে পাওয়ার পর বলতে পারব। আর বিএনপিতে কমিটি গঠনে বাণিজ্যের কোন প্রশ্নই আসেনা। যারা তুলনামূলক কম পদ পায় তারাই বাণিজ্যের অভিযোগ আনে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category