শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিনায় সৌদি যুবরাজের সৌজন্য সাক্ষাৎ

  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৯৫ Time View

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। হজের আনুষ্ঠানিকতা পালনকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

গত সোমবার (১৭ জুন) মিনায় অনুষ্ঠিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে এ সাক্ষাৎ হয়। আজ মঙ্গলবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১১ জুন স্ত্রী নুরান ফাতেমাকে নিয়ে হজ করতে যান পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ওই সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁকে বিদায় জানিয়েছিলেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান।

চলতি বছর হজ করতে দেশ থেকে সৌদি আরব গিয়েছেন ৮৫ হাজার ২৫৭ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত ২১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (২০ জুন) ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category